সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
সোমবার সাড়ে তিনটায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা টিএম মাছুমের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে মাওলানা রফিকুল ইসলাম খান বিজয়ের বিষয়ে শতভাগ আশা প্রকাশ করে সুষ্ঠ ও স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টার্স২৪/বাবি