| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১২:৫৬:০৬:অপরাহ্ন  |  ৬৫৭ বার পঠিত
নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনা পরিবহনের একটি বাস থেকে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ।

আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪