| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ২৩:২১:৪৮:অপরাহ্ন  |  ২৪৯০৪৮৭ বার পঠিত
লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার (৩০ মে) বাদ আসর শহরের চকবাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, সদর পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সদর পশ্চিম বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল। 

আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, দপ্তর সম্পাদক সামছুল আহসান মামুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্ল্যা আল মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপশাসনের কারণে দীর্ঘদিন আমরা নির্বিঘ্নে তার শাহাদতবার্ষিকী পালন করতে পারিনি। তার পরেও এ দেশের আপামর জনতা প্রতিদিনই জিয়াউর রহমানকে স্বরণ করতো। এখনো করছে। 

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪