| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার কবর জিয়ারতে অঝোরে কাঁদছেন মানুষ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৩:৫৭:২৬:অপরাহ্ন  |  70840 বার পঠিত
খালেদা জিয়ার কবর জিয়ারতে অঝোরে কাঁদছেন মানুষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তার মৃত্যুতে দেশের মানুষ এখনো শোকে মুহ্যমান। বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে, আর লাখ লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর কবরস্থলে ভিড় করছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিজয় সরণি এলাকায় দেখা যায়, কবর জিয়ারত করতে আসা এক ব্যক্তি ব্যারিকেডের সামনে অঝোরে কাঁদতে থাকেন। সকাল থেকেই দুই-একজন করে মানুষ কবর জিয়ারত করতে আসছেন; কেউ বিএনপির নেতাকর্মী, কেউ সাধারণ মানুষ। সবাই প্রিয় নেত্রীর প্রতি শেষ ভালোবাসা অর্পণ করতে এসেছেন।

ফেনী থেকে আসা মবিনুল ইসলাম বলেন, আমি কোনো দল করি না। কিন্তু বেগম জিয়াকে সবসময়ই ভালোবাসতাম। তার শাসনের সময়গুলো আমার মতে সোনালী সময়। এজন্যই ছুটে এসেছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪