| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুরে খোকন চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:১৫:০৮:অপরাহ্ন  |  70634 বার পঠিত
শরীয়তপুরে খোকন চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাত করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খোকন চন্দ্র পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার (৩১ ডিসেম্বর ২৫ ) রাত আনুমানিক ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন চন্দ্র কনেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা এবং পরেশ চন্দ্রের ছেলে।

ওসি জানান, দুর্বৃত্তরা প্রথমে খোকনের তলপেটে ছুরিকাঘাত করে। এরপর তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে খোকন পাশের একটি পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খোকন চন্দ্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় খোকন চন্দ্রের স্ত্রী সীমা দাস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪