| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মনোনীত তিনটি সংসদীয় আসন

নির্বাচন স্থগিতের সুযোগ নেই, বিকল্প প্রার্থীরাই লড়বেন: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৫:৪৩:০১:অপরাহ্ন  |  70928 বার পঠিত
নির্বাচন স্থগিতের সুযোগ নেই, বিকল্প প্রার্থীরাই লড়বেন: সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত তিনটি সংসদীয় আসনে তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। কারণ, আইনে এমন কোনো বিধান নেই। তিনি বলেন, মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিতের প্রশ্ন আসতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সুযোগ নেই।

তিনি আরও বলেন, বাছাইয়ের আগেই তিনি (খালেদা জিয়া) আর নেই। আইনগতভাবে তিনি এখন আর একটি লিগ্যাল এন্টিটি নন। সে কারণে তার জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। তবে বিকল্প প্রার্থীদের মনোনয়ন যদি বৈধ হয়, তারাই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছানোরও কোনো বিধান নেই। মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ভিন্ন আলোচনা হতে পারত, কিন্তু এখন সে পরিস্থিতি বিদ্যমান নয়।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনীত করে দল।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী করা হয়। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন এই তিনজনই বিএনপির প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪