| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৬ এ তিন মাইলফলকের মুখে বিরাট কোহলি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ৬:১৮:২১:অপরাহ্ন  |  100201 বার পঠিত
২০২৬ এ তিন মাইলফলকের মুখে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: ২০২৫ সাল বিরাট কোহলির জন্য ছিল স্মরণীয়। আইপিএলে অধরা ট্রফি জিতেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম শিরোপা উপহার দিয়েছেন এবং জাতীয় দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বছরের শেষ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরি আরও তাকে স্মরণীয় করেছেন।

এবার ২০২৬ সালও কোহলির জন্য বিশেষ হতে যাচ্ছে। এই বছরে তিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় তিনি।

১. আইপিএলে ৯০০০ রানের রেকর্ড:

আইপিএলের আগামী আসরে মাত্র ৩৩৯ রান করতে পারলেই কোহলি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে ২৫৯ ইনিংসে তার সংগ্রহ ৮৬৬১ রান। রোহিত শর্মার ৭০৪৬ রানের রেকর্ড ছাড়িয়ে কোহলি এখন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। উল্লেখযোগ্য, পুরো আইপিএল ক্যারিয়ারে তিনি কেবল একটি দলের হয়ে খেলেছেন এবং গত তিনটি মৌসুমের কোনোটিতেই ৬০০ রান কম পাননি।

২. ওয়ানডেতে ১৫,০০০ রান:

শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলি ওয়ানডে ক্রিকেটে ১৫,০০০ রান করাতে পারেন। কোহলি বর্তমানে ২৯৬ ইনিংসে ১৪,৫৫৭ রান করেছেন। এই মাইলফলক ছুঁতে তাকে আর মাত্র ৪৪৩ রান করতে হবে।

৩. আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক:

২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম ম্যাচেই কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের গৌরব অর্জন করতে পারেন। ৬২৩ ইনিংসে তার মোট রান ২৭,৯৭৫। আর মাত্র ৪২ রান করলেই তিনি কুমার সাঙ্গাকারার ২৮,০১৬ রানের রেকর্ড ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।

২০২৬ সাল কোহলির জন্য শুধুই রানের মাইলফলক নয়, এটি তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪