স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে পিএসসি এতথ্য জানিয়েছে।
সরকারি কর্মকমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের পরীক্ষা ছিল।
স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তি এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব