| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০২:৩৬:০৯:পূর্বাহ্ন  |  ১১১৬ বার পঠিত
শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী

শরীয়তপুর প্রতিনিধি: ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে হাসপাতালের সেবার মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করবেন।

বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। তাই রোগীদের যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা পাওয়া নিশ্চিত করা যায়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। হাসপাতালের প্রতিটি বিভাগকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ডা. আকরাম এলাহী বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, ওষুধ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার, জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধি এবং রোগীদের জন্য একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সেবার গুণগত মান আরও উন্নত করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। হাসপাতালের যেকোনো সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে তার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নবনিযুক্ত এই তত্ত্বাবধায়ক বলেন, শরীয়তপুরবাসীর আস্থা অর্জনই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪