কুড়িগ্রাম প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বেই বিএনপি বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল।
আজ আমরা একজন সফল রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিক নেত্রীকে হারালাম।
নেতাকর্মীরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর দেখানো পথেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।
দোয়া মাহফিল শেষে তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন