রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বর্তমান সামগ্রিক পরিস্থিতির কারণে বোর্ড কেকেআরকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।” এর ফলে রেকর্ড দামে দলে নেওয়া মুস্তাফিজ এবারের আইপিএলে খেলতে পারছেন না।
কেকেআর চাইলে মুস্তাফিজের স্থলে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমতি পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং আক্রমণে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম