| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০০:৪৫:২২:পূর্বাহ্ন  |  ১২৮৯ বার পঠিত
চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ

নাটোর প্রতিনিধি: নাটোরে সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দেন কর্মচারীরা। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা বছরের পর বছর কাজ করছেন, কিন্তু সেই কাজে তাদের কোনো স্থায়ীত্ব নেই। যে কোনো সময় কোন কারন ছাড়াই চাকরি হারানোর ভয় নিয়ে কাজ করতে হচ্ছে তাদের। সেই সাথে বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদ জানানো হয়।  দৈনিক মজুরী ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ অবিলম্বে বাতিল করার দাবি জানান তারা। একই সঙ্গে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের হস্তান্তর বন্ধ করে, বয়স শিথিল রেখে নিজ নিজ প্রতিষ্ঠানে তাদের স্থায়ী করার দাবি করেন তারা। তাদের দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দেন কর্মচারীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪