| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতির বাসায় জোনায়েদ সাকি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৫:২৩:৫০:অপরাহ্ন  |  85722 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতির বাসায় জোনায়েদ সাকি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।

এ ঘোষণা শেষে জোনায়েদ সাকি ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি তথা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটের বাসায়। এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি সহযোথিতা কামনা করেন।

জোনায়েদ সাকি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়বেন। তাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪