| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্বে লিটন–পীর বাবুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ২৩:১৬:৩৭:অপরাহ্ন  |  112252 বার পঠিত
মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্বে লিটন–পীর বাবুল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অটোটেম্পু ওনার্স গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পীর বাবুল হোসেন।

শনিবার জেলাশহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছেন ২৪ ভোট।

সহ-সভাপতি পদে ফারুক মোল্লা ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবুল বাসার পেয়েছেন ১৪২ ভোট, প্রতিদ্বন্দ্বী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে জিয়াউর রহমান পেয়েছেন ১৪৭ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. সিদ্দিক পেয়েছেন ১৪০ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মো. রতন।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪