| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৬:০১:৫১:অপরাহ্ন  |  ২৪৬ বার পঠিত
ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটির মেয়র মনোনয়নের বিষয়টি স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে যদি সালাম সাহেব বা ওখানকার স্থানীয় কাউন্সিলর টিপু অংশগ্রহণ করে তাহলে তাদের সমর্থন করার কথা বলেছি।

তিনি আরো বলেন, বিএনপির প্রার্থী মনোনীত করার কোনো সুযোগ নাই, কারণ নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। সেহেতু দল কেবল সমর্থন দেবে।

আর এ ধরনের মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন দেওয়া হবে। আমি কোনো দল সমর্থিত প্রার্থীর ঘোষণা দিইনি।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪