| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৮:০২:৪১:অপরাহ্ন  |  89199 বার পঠিত
সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান পদোন্নতি পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান পদোন্নতির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ লাভ করেছেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব পদমর্যাদায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) একাডেমির রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এসব পদোন্নতি ও নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪