| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মৃত শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৫:১২:৪৭:অপরাহ্ন  |  ৯৮৫৯৯০ বার পঠিত
ঝিনাইদহে মৃত  শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার শ্রমিক নেতৃবৃন্দ, মৃত শ্রমিক পরিবারের সদস্য, পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিয়নের তহবিল থেকে মোট ৩২ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে কয়েকটি পরিবারকে ২৫ হাজার টাকা এবং কয়েকটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এছাড়া বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান রানু। তিনি বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে পরিবহন খাত আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ওয়ালিয়ার রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মৃত শ্রমিকদের পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সে লক্ষ্যেই ইউনিয়নের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রমিক কল্যাণে গৃহীত একটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আয়োজক ছিল ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪