| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে মাদুরো

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২১:০৫:২৮:অপরাহ্ন  |  72864 বার পঠিত
খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে মাদুরো

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে। তাদের হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপর মাদুরোকে তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় মার্কিন স্পেশাল ফোর্স। নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

মাদুরোকে তুলে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলাকে ‘যুক্তরাষ্ট্র চালাবে’। সেখানকার তেল ব্যবস্থাপনায় যাবে মার্কিন কোম্পানি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪