| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৩:৩১:২৭:অপরাহ্ন  |  72954 বার পঠিত
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৭ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রূপনগর থানার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর এই বিশেষ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তাররা হলেন– মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছা. কামরুন্নাহার (৫২)।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪