কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
৭ জানুয়ারি (বুধবার) বিকেলে কালিহাতী অডিটোরিয়াম হল রুমে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয়। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও দোয়া মাহফিলে উপজেলা মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি