| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে পৌঁছেছে সৌদিতে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১১:১১:০৫:পূর্বাহ্ন  |  ১৯২২৫ বার পঠিত
দেশে পৌঁছেছে সৌদিতে হুতি হামলায় নিহত শাহেদের মরদেহ

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিমানবন্দরে নিহতের লাশ গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গণমাধ্যমের মুখোমুখি হন।

তিনি জানান, সৌদি আরবে সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গত মার্চ থেকে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে হস্তান্তর করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী কাজের সুযোগ হারিয়েছেন কিংবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তাঁদের বিষয়েও সরকার অত্যন্ত আন্তরিক।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪