| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে শীতে অসহায়দের মাঝে বিজিবির কম্বল বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৭:৪৭:২০:অপরাহ্ন  |  89139 বার পঠিত
খাগড়াছড়িতে শীতে অসহায়দের মাঝে বিজিবির কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারাতে কনকনে শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)। সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে স্থানীয় অন্তত দুই শতাধিক শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সদস্যরা অসহায় মানুষের পাশে সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলামসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা।

এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর উদ্যোগে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করেন সেক্টর কমান্ডারের সহধর্মিণী ও সংগঠনের সহ-সভানেত্রী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪