সিনিয়র রিপোর্টার: কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) এ সিদ্ধান্ত জানানো হয়।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেলেন।
শুনানি শেষে তার আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন,গত ২ জানুয়ারি বাছাইপর্বে হামিদুর রহমান আযাদ সাহেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা গত ২ জানুয়ারি হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছিলেন। নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তে সেই আদেশ বাতিল হলো।
রিপোর্টার্স২৪/এসসি