| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুর হওয়ার কথা বলছি না, শক্তিশালী বাংলাদেশ গড়াই লক্ষ্য: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৪:০১:৪৫:অপরাহ্ন  |  76854 বার পঠিত
সিঙ্গাপুর হওয়ার কথা বলছি না, শক্তিশালী বাংলাদেশ গড়াই লক্ষ্য: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশকে হুবহু সিঙ্গাপুরে রূপান্তরের স্বপ্ন দেখানো নয়। বরং ধৈর্য, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে পারবে। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। ভুল থাকার সম্ভাবনা সব সময় থাকে। নীতি তো একজনের জন্য নয়, পুরো দেশের জন্য।”

ড. সালেহউদ্দিন আরও বলেন, জনপ্রিয়তার চাপে নয় বরং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে নীতি নির্ধারণ করতে হয়। তিনি উল্লেখ করেন, পলিসি লেভেলে কাজ করতে গিয়ে নানা চাপ আসে। কেউ বলে সুদের হার কমান, কেউ বলে কর কমান। কিন্তু নীতি প্রণয়ন সবসময় ‘আমি’ নয়, ‘আমরা’দেশের জন্য।

নিজের ভূমিকা নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমি জানি না ভবিষ্যতে ব্যর্থ প্রতিষ্ঠানে যাব কি না। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হবো না। কিছু কাজের ফলাফল আপনারা দেখবেন।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমান সংকট কোনো একক সরকার বা ব্যক্তির কারণে নয়। এটি দীর্ঘদিনের উন্নয়ন প্রক্রিয়ার অংশ। সবাই ধীরে ধীরে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে হবে।

ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশকে একেবারে নেগেটিভভাবে দেখা ঠিক নয়। “৫৪ বছরে বাংলাদেশ ফেল করেনি। আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়েছি, কিন্তু আগে এগিয়ে যাচ্ছি।

তিনি সিঙ্গাপুরের উদাহরণ টেনে বলেন, “আমরা সিঙ্গাপুর হয়ে যাব—এমন কথা বলছি না। তবে চেষ্টা করলে, ধৈর্য ধরে কাজ করলে শক্তিশালী বাংলাদেশ গড়া সম্ভব। মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় কথা। ভবিষ্যতেও সবাই মিলে দেশের জন্য কাজ করতে হবে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪