| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:২৩:২৯:অপরাহ্ন  |  18736 বার পঠিত
সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপ নিয়ে এলো বিশেষ সুবিধা। এখন থেকে যাত্রার আগেই এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করে নিতে পারবেন। ১৬৭৬৮ নাম্বারে কল করে সহজেই এই জরুরি সেবাটি পাওয়া যাবে।

রোববার (১১ জানুয়ারি) আমি প্রবাসী অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি অভিবাসীদের জন্য যাত্রার আগে ভিসা যাচাইয়ের নতুন সেবা চালু করেছে প্লাটর্ফমটি। প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে সেবাটি পাওয়া যাচ্ছে। এই সেবায় প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম ভিসার তথ্য যাচাই করবে। 

আরও জানানো হয়, যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসাটি বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে। স্বল্প সার্ভিস ফি দিয়ে সহজ ও দ্রুততার সঙ্গে এই যাচাই সেবা নেওয়া যাবে। এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ‘আমি প্রবাসী’।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪