| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে বাণিজ্য মেলা থেকে উদ্ধার হওয়া তিন শিশু সমাজসেবার হেফাজতে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:৩২:২২:অপরাহ্ন  |  50538 বার পঠিত
রূপগঞ্জে বাণিজ্য মেলা থেকে উদ্ধার  হওয়া তিন শিশু সমাজসেবার হেফাজতে
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তিন শিশু উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তর তাদের হেফাজতে নিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে শিশুদের সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়। এর আগে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকরা শিশুদের মধ্যে: সাজু, বয়স ৮, বাবার নাম: রহিম; জান্নাত, বয়স ৫, বাবার নাম: রহিম; রোহান, বয়স ১০, বাবার নাম: মামুন। প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার তথ্য এখনও নিশ্চিত করা যায়নি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর ফোর্স নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন, এ সময় তিন শিশুকে বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার করেন। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

পরিদর্শক মোক্তার হোসেন আরও জানান, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করার জন্য সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪