| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় গণমাধ্যমের খবর

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে ভেন্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:৩৫:৫৯:অপরাহ্ন  |  ৮৫৬০২১ বার পঠিত
বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাতে পারে ভেন্যু

স্পোর্টস ডেস্ক:  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে সরানোর অনুরোধ করলেও, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় পাঠানোর বদলে ভারতের ভেতরের অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে পারে।

বিসিবি দু’বার আইসিসিকে চিঠি দিয়েছে, যাতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। তবে আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে দেশের বাইরে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক কারণে কঠিন। তাই বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছেন, ভেন্যু বদলালেও সেটা ভারতে খেলা হিসেবে গণ্য হবে।

বর্তমান সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি ৭ থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাটিতে হবে কলকাতায় তিনটি, মুম্বাইয়ে একটি।

আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন(টিএনসিএ) ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে। সম্প্রতি গুজরাটে ভারত ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে এবং বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের অভিজ্ঞতা আইসিসির প্রস্তাবের পেছনে কারণ হতে পারে।

বিসিবির নিরাপত্তা উদ্বেগের সূত্রপাত ৩ জানুয়ারি, যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে উগ্রপন্থীদের হুমকির কারণে বাদ দেওয়া হয়। বিসিবি প্রশ্ন তুলেছিল, যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে?

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানা কঠিন। সোমবার (১২ জানুয়ারি) আইসিসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। বিসিবি সেই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখন অনিশ্চিত। আমিনুল ইসলাম বলেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। আমরা একাই সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা যেখানে দাঁড়িয়েছি, এখনো সেখানে আছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪