| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সঙ্গে জেতা আমাদের সবচেয়ে বড় খুশি: মিরাজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৪:১৪:৫৫:অপরাহ্ন  |  ৮১৬৭০৫ বার পঠিত
ভারতের সঙ্গে জেতা আমাদের সবচেয়ে বড় খুশি: মিরাজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে জয় মানেই বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর একটি হোটেলে বিপিএল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে সেই রুদ্ধশ্বাস ১ উইকেট জয়ের মুহূর্ত আমাদের ক্যারিয়ারের অন্যতম আনন্দের স্মৃতি। আমি ও মোস্তাফিজ মিলে সেই ম্যাচ জিতেছিলাম। ভারতের বিপক্ষে জেতার আনন্দই সবচেয়ে বিশেষ।”

সংবাদ সম্মেলনে মিরাজ ক্রিকেটারদের পারফরম্যান্স এবং আর্থিক বিষয়েও খোলামেলা মন্তব্য করেন। তিনি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ক্রিকেটাররা সরকার থেকে কোনো অনুদান নেন না, বরং নিজেদের আয় থেকে ২৫–৩০ শতাংশ কর প্রদান করে দেশের অর্থনীতিতে অবদান রাখেন।

মিরাজ উদাহরণ হিসেবে তুলে ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, যারা নিয়মিতভাবে দেশের সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পান। তিনি বলেন, আমাদের পারিশ্রমিক থেকে ট্যাক্স কেটে বাকিটা দেওয়া হয়। এই স্বনির্ভরতার কারণে আমরা মাঠে ভালো খেলার জন্য উৎসাহিত থাকি।

মিরাজের বক্তব্যকে সমর্থন দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, যিনি বলেন, ক্রিকেটারদের সাফল্যের কারণে আইসিসি থেকে বিসিবি কোটি কোটি টাকা রাজস্ব পায় এবং টিভি স্বত্ব ও বিজ্ঞাপন থেকে আয় হয়।

এদিকে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি নাজমুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে, তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিপিএল পুনরায় মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪