| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১২:২৭:৩৪:অপরাহ্ন  |  ২৯৭ বার পঠিত
তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে তামিম ইকবালের ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান তিনি।

চলতি মাসে ৩ মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন। ফলে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্য সভাপতি হওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসান বলেন, “সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।”

এদিকে, বিসিবিতে সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন এলেও সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে তাকে ফেরানোর আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি।

নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, তিনি এখনো জাতীয় দলে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন দেখেন। তার ভাষায়, “দেখা যাক, আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪