| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাদে–গন্ধে অতুলনীয় বরিশালের ৬ মাইলের ‘ম্যাজিক চা’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০২:৩৫:২৬:পূর্বাহ্ন  |  ১৫৭১৬৮ বার পঠিত
স্বাদে–গন্ধে অতুলনীয় বরিশালের ৬ মাইলের ‘ম্যাজিক চা’

বরিশাল প্রতিনিধি: ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে বরিশাল শহরতলীর ৬ মাইল বাজারে স্বাদে ও গন্ধে আলাদা পরিচিতি গড়ে তুলেছে দুলাল কাজীর ‘ম্যাজিক চা’। প্রায় ১৭ বছর আগে ছোট একটি চায়ের দোকান দিয়ে শুরু হলেও আজ তা পরিণত হয়েছে চা–প্রেমীদের অন্যতম গন্তব্যে।

খাঁটি গরুর দুধে তৈরি ভিন্ন স্বাদের চায়ের সঙ্গে চাল ভাজা ও তিল–বাদাম–নারিকেলের নাড়ু বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন দুলাল কাজী। প্রতিদিন গড়ে দেড় হাজার কাপ চা বিক্রি হয় তার দোকানে। প্রতি কাপ ৩০ টাকা দরে মাসে চা বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। নাড়ু ও অন্যান্য খাবার মিলিয়ে মাসিক বেচাকেনা ছাড়িয়ে যায় ২২ লাখ টাকা।

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকানে চা–প্রেমীদের ভিড় লেগেই থাকে। জায়গার সংকুলান না হওয়ায় অনেক সময় দাঁড়িয়ে চা পান করতে হয়। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরাও গাড়ি থামিয়ে ‘ম্যাজিক চা’র স্বাদ নেন।

ক্রেতারা জানান, দুলাল কাজীর চায়ের স্বাদ নামিদামি রেস্তোরাঁকেও ছাড়িয়ে গেছে। চা-প্রেমী দেলোয়ার হোসেন বলেন, এখানকার চায়ের স্বাদ একেবারেই আলাদা। সঙ্গে চাল ভাজা ও নাড়ু চায়ের স্বাদ আরও বাড়িয়ে দেয়।

লেডি বাইকার হেনা শ্রাবণ বলেন, আমাদের বাইকিং গ্রুপের আড্ডার জন্য এটি পছন্দের জায়গা। ম্যাজিক চায়ের স্বাদ সত্যিই আলাদা।

দুলাল কাজী জানান, শুরুতে প্রতিকাপ চায়ের দাম ছিল মাত্র ৭ টাকা। উপকরণের দাম বাড়ায় এখন ৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রতিদিন চা তৈরিতে লাগে প্রায় ১৫০ লিটার দুধ। ঢাকার অতিথিদের দেওয়া নাম থেকেই দোকানের নাম রাখা হয়েছে ‘ম্যাজিক চায়ের পয়েন্ট’।

চা ও নাড়ু সবই নিজ হাতে তৈরি করেন দুলাল কাজী। তার কথায়, এই ম্যাজিক চায়ের জাদু শুধু আমার হাতেই আছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪