| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএফএল শেষে স্বাধীনতা কাপ, খেলবেন কেবল দেশি ফুটবলাররা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৪:৪৯:৪৭:পূর্বাহ্ন  |  ১৫৬৪৯৩ বার পঠিত
বিএফএল শেষে স্বাধীনতা কাপ, খেলবেন কেবল দেশি ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শেষ হওয়ার পর ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপ ফুটবল। বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির শনিবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতা কাপে অংশ নেবে বাংলাদেশ ফুটবল লিগের ১০ দল। এ ছাড়া প্রতিযোগিতায় থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল—সব মিলিয়ে মোট ১৬ দল।

সভা শেষে জানানো হয়, মৌসুমের শুরুতে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের যে পরিকল্পনা বাফুফে করেছিল, সেখান থেকে সরে এসে সুপার কাপ বাদ দেওয়া হয়েছে। তবে লিগ শেষে স্বাধীনতা কাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই টুর্নামেন্টে কেবল স্থানীয় ফুটবলাররাই খেলতে পারবেন। সাফ কোটায় নিবন্ধিত হলেও যারা লিগে স্থানীয় খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন, তারাও স্বাধীনতা কাপে খেলতে পারবেন না।

বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে স্বাধীনতা কাপ শুরু হবে এবং ২৩ মে টুর্নামেন্টের পর্দা নামবে। দেশের চারটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট হিসেবে ইতোমধ্যে চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪