| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজ শিশু আয়েশা নূরকে ফরিদপুরের কামারখালী থেকে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ০০:৪০:০২:পূর্বাহ্ন  |  ৮৩৪৬ বার পঠিত
নিখোঁজ শিশু আয়েশা নূরকে ফরিদপুরের কামারখালী থেকে উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরার নিখোঁজ শিশু আয়েশা নূর কে (১০) ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আয়েশা নূর সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সে মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সংবাদ পাওয়ার পর মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট দিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে এবং ফরিদপুরের কামারখালী টোল প্লাজা এলাকা থেকে তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করায় মাগুরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সোমবার দুপুর ২ টার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন। এসময় উপস্থিত ছিলেন, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন সহ প্রমুখ। 

মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ওবায়দুর রহমান জানান, প্রথমে ঘটনা আমার দৃষ্টি গোচর হয় এরপর মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন কে ঘটনা বললে তিনি দ্রুত ব্যবস্থা নেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪