| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৮:৫৩:১৫:অপরাহ্ন  |  ৭১৪১৯০ বার পঠিত
রোববার থেকে চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

সিনিয়র রিপোর্টার: দুই মাস বন্ধ থাকার পর আগামী ২৫ জানুয়ারি থেকে আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালুর সিন্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, আগামী রোববার থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য সংশোধন কার্যক্রম চালু করা হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত করতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে ইসি।

তবে, জরুরি সংশোধন-সেবা চালু রেখে আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু ছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪