| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ১৪:১৭:২৬:অপরাহ্ন  |  ১৮১৯০৯১ বার পঠিত
মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : রাজধানীতে অভিযান চালিয়ে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো- গফরগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৩০), রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার আলী খান, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান।

বুধবার ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৩ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে লাভলু মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি দল । অন্যদিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে হায়দার আলী খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ধানমন্ডি এলাকা থেকে আকবর হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি রমনা ও একেএম সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪