| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২০৬০ বার পঠিত
দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক: দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ মে) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের ঘনিষ্ঠ এই নুরুল হকের বিরুদ্ধে দোহার ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/নাইম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪