| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই সুন্দরীকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় মেহজাবীন

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ১৩:৪৫:৫০:অপরাহ্ন  |  ১৫৭৪০৮৮ বার পঠিত
দুই সুন্দরীকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষায় মেহজাবীন
ছবির ক্যাপশন: মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ

স্টাফ রিপোর্টার:

এবার ঈদে বাংলা নাটকের দুই জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে দুইটি চলচ্চিত্রে। নাটকে দুইজনই পরীক্ষিত, এবার সিনেমায় নিজেদের প্রমাণের পালা। অভিনেত্রী সাবিলা নূর বহুলপ্রতীক্ষিত তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন। সদ্য রিলিজ হওয়া ‘লিচুর বাগানে’ গানে গ্ল্যাম লুকে দেখা গেছে এই নায়িকাকে। এরই মধ্যে তাকে কেউ কেউ বাংলার শ্রদ্ধা কাপুরও বলছেন।


এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আইটেম গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–তে দেখা মিলেছে আবেদনময়ী ফারিণের। 


সিনেপ্রেমীরা এই দুই নায়িকা নিয়ে আলোচনা, সমালোচনা দুই’ই অব্যাহত রেখেছেন। এদিকে সাবিলা নূর, তাসনিয়া ফারিণকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 


তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪