| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে ফেনীতে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৯:০১:৪৯:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে ফেনীতে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

ফেনী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা আনসার-ভিডিপির উদ্যোগে লিফলেট বিতরণ, র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।

“নিজ আঙিনা নিজে পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর দপ্তর প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে মহিপাল ফল মার্কেট, নোয়াখালী বাসস্ট্যান্ড ও বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণসহ সড়কের পাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান শেষে সড়কের পাশে ব্যবসায়ী, সিএনজি চালক, বাসচালক ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।

কর্মসূচিতে সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, ব্যাটালিয়ন আনসার সদস্য, সাধারণ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ফেনী পৌরসভার পক্ষ থেকেও মশার ওষুধ ছিটানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪