| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা এলাকা থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ১৪:২৪:৪৩:অপরাহ্ন  |  ১৭০৩০৩১ বার পঠিত
উত্তরা এলাকা থেকে অস্ত্র  এবং গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী
ছবির ক্যাপশন: বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ থেকে শুক্রবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়

সিনিয়র রিপোর্টার :

দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ থেকে শুক্রবার ভোর সাড়ে ৪ টা  পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের ৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।   অভিযানে উত্তরা ১৬ নং সেক্টর থেকে ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শটগান কার্তুজ এবং ২টি ৭.৬২ মি: মি:  গুলি  উদ্ধার করা হয়।  অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ রাইফেল, শটগান কার্তুজ ও গুলি তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪