| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরক্কোতে কোরবানি নিষিদ্ধ, রাজকীয় ডিক্রি জারি

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ২১:২০:১০:অপরাহ্ন  |  ১৮২৫৮৮৯ বার পঠিত
মরক্কোতে কোরবানি নিষিদ্ধ, রাজকীয় ডিক্রি জারি
ছবির ক্যাপশন: তীব্র খরার কারণে পশুর সংকট তৈরি হয়েছে। এ কারণে কোরবানি নিষিদ্ধ করে রাজকীয় ডিগ্রি জারি করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে কাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে ঈদুল আজহা। তবে দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ এবারের ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন।

মরক্কোতে গত কয়েক বছর ধরে চলছে তীব্র খরা। সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি। এতে করে সেখানে গৃহপালিত পশুর সংকট তৈরি হয়েছে। এখনো কৃষকদের কাছে যেসব পশু আছে সেগুলো রক্ষায় কোরবানি নিষিদ্ধ করে গত বুধবার দেশটিতে রাজকীয় ডিগ্রি জারি করা হয়।

মরক্কোতে এর আগে আরও তিনবার এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনা দিয়েছিলেন বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা ও সাবেক রাজা দ্বিতীয় হাসান। তিনি যুদ্ধ, খরা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের কারণে এমন নির্দেশনা দিতে বাধ্য হয়েছিলেন। আইএমএফ মরক্কোর সরকারকে শর্ত দিয়েছিল সরকার কোনো খাদ্য পণ্যে ভর্তুকি দিতে পারবে না। এরপরই কোরবানি না দিতে সাধারণ মানুষের প্রতি ডিক্রি জারি করেন তিনি।

এদিকে বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ জানিয়েছেন, তিনি সব মরক্কোবাসীর হয়ে কোরবানি দেবেন।

রাজকীয় ডিক্রি জারি করলেও সাধারণ মানুষ এটি কতটা মানবেন সেটিই এখন দেখার বিষয়। এখন পর্যন্ত দেশটিতে পশু কোরবানি আটকাতে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে। যেখানে পশু বিক্রি হয় সেখানে নিরাপত্তা বাহিনী রেইড দিচ্ছে। এমনকি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনী মানুষের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়ে কোরবানির জন্য কেনা ভেড়া নিয়ে যাচ্ছে।

সূত্র: দ্য মিন্ট, দ্য গার্ডিয়ান

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪