| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে কঠোর জবাব দেবে কাবুল: আফগান সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৭, ২০২৬ ইং | ২২:৫৫:২৬:অপরাহ্ন  |  ৪৩৭২৪৫ বার পঠিত
পাকিস্তানকে কঠোর জবাব দেবে কাবুল: আফগান সেনাপ্রধান
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি আফগানিস্তানে পুনরায় হামলা চালায়, তাহলে কাবুল আরও জোরালো ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাবে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

আফগান সরকারি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশ-এ পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে পাকতিকা প্রদেশে একটি বাড়িতে হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফগানিস্তানের লাঘমান প্রদেশ-এ আফগান তালেবান নেতৃত্বের একটি আস্তানায় পাকিস্তানের বিমান হামলা চালানো হয়েছে।

আফগান নাগরিক জরঘন আল-জাজিরাকে জানান, হামলা শুরু হলে মানুষ পরিবার নিয়ে দিগ্‌বিদিক ছুটে যান, অনেকেই মালামাল ফেলে পালিয়েছেন। কেউ কেউ সন্তানদেরও খুঁজে পাননি। হামলায় অন্তত দু-তিনটি শিশু নিখোঁজ রয়েছে এবং তিন থেকে চারজন আহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪