| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১০:২৮:০৬:পূর্বাহ্ন  |  ৩৭৩৪৭৬ বার পঠিত
মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলার মুখে চরম নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে সৌদি আরবে নিযুক্ত জরুরি প্রয়োজনে নিয়োজিত নন এমন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক, তাদরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে। 

নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমন করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ। সূত্র: আলজাজিরা

রিপোর্টাস২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪