ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮ তম হামলার খবর দিয়ে বলেছে, শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।
তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে।
আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।
এদিকে, ইসরায়েলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান তাদের অত্যন্ত ভারী ও ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে।
আইআরজিসি এক বিবৃতিতে আরও বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময় মতো ইরানের জনগণকে জানানো হবে।
সূত্র: পার্সটুডে
রিপোর্টার্স২৪/ এন এইচ