| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে আবারও ইরানের ড্রোন হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১২:১৯:৫৪:অপরাহ্ন  |  ৩৭৩৩৮০ বার পঠিত
সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে আবারও ইরানের ড্রোন হামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সৌদি আরবের কড়া সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৯ মার্চ) ভোরের দিকে বিস্ফোরকবাহী চারটি ড্রোন সৌদির শায়েবাহ তেলখনির দিকে ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, হামলায় তেলখনির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে টানা নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।

এর আগে শায়েবাহ তেলখনিকে লক্ষ্য করে তিনবার হামলার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে চলমান সংঘাতে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে।

তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও শায়েবাহ তেলখনি লক্ষ্য করে হামলা চালাল ইরান, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪