| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১২:৫০:৪০:অপরাহ্ন  |  ৩৭৩২৫৯ বার পঠিত
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত: ট্রাম্প

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সময়েই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। তার ভাষায়, “ইরান ইসরায়েল এবং এর চারপাশের সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি, যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল।”

ট্রাম্পের এই বক্তব্য থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত ঐক্যের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

যুদ্ধ সমাপ্তি কি ট্রাম্পের একক সিদ্ধান্তে হবে, নাকি নেতানিয়াহুরও সমান ভূমিকা থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি এটি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতোই হবে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং সব বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”

তবে যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না- এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার প্রতিফলন। বর্তমানে চলমান এই সংঘাত কোন পর্যায়ে গিয়ে থামবে এবং এর রাজনৈতিক প্রভাব কী হবে- তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪