| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের পক্ষে ফেসবুক পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৭:৫৭:৪৬:পূর্বাহ্ন  |  ৩৭০৬৯৭ বার পঠিত
ইরানের পক্ষে ফেসবুক পোস্ট, বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।

দেশটির জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক আগ্রাসন সম্পর্কিত ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪