| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার মুখ খুললেন নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১০:২১:৫৯:পূর্বাহ্ন  |  ৩৬৬৩৯৪ বার পঠিত
মৃত্যুর গুঞ্জন উড়িয়ে ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার মুখ খুললেন নেতানিয়াহু

রিপোর্টার্স২৪ ডেস্ক: মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিওবার্তা দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওবার্তায় তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কথা তুলে ধরে বলেন, এই যুদ্ধ চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হবে।

নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। তবে বাস্তবতা হলো- যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ।

তিনি জানান, যুদ্ধ পরিচালনা ও প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে বিশেষ বাজেট ঘোষণা করতে চায় সরকার। এ জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে গত ১০ দিনে ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে এখনো ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

সূত্র: টাইমস অব ইসরাইল

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪