| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ০৪:১০:২০:পূর্বাহ্ন  |  ১৮০৯২৭০ বার পঠিত
দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি
ছবির ক্যাপশন: দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি

রিপোর্টার্স২৪ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের চলছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকবে আগামী ১৩ জুন পর্যন্ত। 

বৃহস্পতিবার (১২ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দিল্লিতে প্রচণ্ড গরমের দাপটে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত, শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ দশমিক ৯ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (গরমের অনুভূতি) এক লাফে পৌঁছেছে ৫১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা অত্যন্ত বিপজ্জনক।

বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে ভারতের রাজধানীতে সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পালামে ৪৪ দশমিক ৫, রিজে ৪৩ দশমিক ৬, পিতমপুরায় ৪৩ দশমিক ৫, লোদি রোডে ৪৩ দশমিক ৪, ময়ূর বিহারে ৪০ দশমিক ৯ এবং সফদরজংয়ে ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল।

আবহাওয়া বিভাগের বলছে, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে, যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।

আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিমি গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

এনডিটিভি বলছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে—যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪