| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের ছত্তীসগড়ে ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ, উদ্ধার বিপুল অস্ত্র ও সোনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৮:৫৭:০০:অপরাহ্ন  |  ৩৬৫৩৭৬ বার পঠিত
ভারতের ছত্তীসগড়ে ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ, উদ্ধার বিপুল অস্ত্র ও সোনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের ছত্তীসগড় রাজ্যের বস্তার অঞ্চলে একসঙ্গে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার জেলা পুলিশ ও প্রশাসনের কাছে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং প্রায় এক কেজি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার সম্মিলিত দাম ছিল প্রায় ৩ কোটি ৬১ লাখ রুপি। উদ্ধার হওয়া এক কেজি সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৪ লাখ রুপি।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে ছয়জন ডিভিশনাল কমিটির সদস্য রয়েছেন, যাদের প্রত্যেকের মাথার দাম ছিল প্রায় ৮ লাখ রুপি। তারা সবাই দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটি–র সঙ্গে যুক্ত এবং মূলত জগদলপুর এলাকায় সক্রিয় ছিলেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে ১০১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একে–৪৭ রাইফেল, ইনসাস রাইফেল, এসএলআর, লাইট মেশিনগান এবং ব্যারেল গ্রেনেড লঞ্চারের মতো আধুনিক অস্ত্র।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যক্রম নির্মূলের লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই বস্তারে একযোগে এত সংখ্যক মাওবাদীর আত্মসমর্পণের ঘটনা ঘটল।

গত কয়েক মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে শত শত মাওবাদী আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে সংঘর্ষে বহু মাওবাদী নিহত হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং ছত্তীসগড়সহ বিভিন্ন রাজ্যে মাওবাদী দমন অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪