| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের নতুন হামলায় তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ১২:০৯:১৪:অপরাহ্ন  |  ৩৬২৫৪৭ বার পঠিত
ইরানের নতুন হামলায় তেলের দাম ফের ১০০ ডলার ছাড়াল
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এই উল্লম্ফন ঠেকানো যায়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

এদিকে, বৃহস্পতিবার (১২ মার্চ) এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ৩২টি সদস্য দেশ জ্বালানি সরবরাহের উদ্বেগ মোকাবিলায় জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়।

অন্যদিকে, বুধবার (১১ মার্চ) ইরান সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা আরও বাড়তে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। সূত্র:  এএফপি

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪