| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩০

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১০:১৩:১০:পূর্বাহ্ন  |  ৩৫৪৬০৫ বার পঠিত
ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩০
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল  ডেস্ক:  ইসরায়েলের উত্তরাঞ্চলের জারজির শহরে একটি ভবনে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ এ তথ্য জানিয়েছে।

জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ছিটকে আসা ধাতব টুকরো (শ্রাপনেল) থেকে এ আহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে কান নিউজ।

ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করেন।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানায়, শুক্রবার (১৩ মার্চ)  ভোরে উত্তরাঞ্চলের আরব শহর জারজিরে একটি ভবনের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) প্লেন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার  এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি মার্কিন বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার প্লেন পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪